মুক্ত আসর ও `আমিই নজরুলে’র আয়োজন ‘অঞ্জলি লহে মোর’

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অঞ্জলি লহে মোর’ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’।

গতকাল ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে, সোমবার, বিকেলে ৪টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত আসর’ ওআমিই নজরুল’ এর ‘অঞ্জলি লহে মোর’ শীর্ষ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আলোচনা, নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।

‘অঞ্জলি লহে মোর’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই সূচনা সংগীত পরিবেশন করেন আমিই নজরুলের শিল্পীবৃন্দ

কবির ‘অঞ্জলি লহে মোর’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই সূচনা সংগীত পরিবেশন করেন আমিই নজরুলের শিল্পীবৃন্দ। এরপর শুরু হয় আলোচনা।

‘নজরুলের সাম্যবাদী চিন্তা ’ ‘নজরুলের দুরন্ত শৈশব’ নজরুলের নার্গিস, নজরুলের লাঙল পত্রিকা ও নজরুল জীবন ও সাহিত্য নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিতিক মোহিত কামাল, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবান্ধিক ও শিক্ষক খান মাহবুব, কবি ও শিক্ষক শরীফুল ইসলাম শরীফ এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, গবেষক ও প্রকাশক আবু সাঈদ।

নজরুলের সাম্যবাদী চিন্তা নিয়ে কথা বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক সেলিম জাহান

সেলিম জাহান বলেন, ‘নজরুলের কবিতায়, গানে ও প্রবন্ধে তাঁর সাম্যবাদী চিন্তা-চেতনা অত্যন্ত জোরালোভাবে পরিস্ফুট। সমতা নিয়ে কবিতা লিখেছেন আবার সাম্য নিয়ে কবিতা লিখেছেন। এগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। সমতা হচ্ছে নৈতিকতার আর সাম্য হচ্ছে মানবতা। নিজের বিভিন্ন লেখায় নজরুল কখনো সাম্যের কথা বলেছেন, কখনো সমতার কথা বলেছেন। এ বিভাজন একটি সচেতন চিন্তা থেকেই এসেছে। সাম্যের ধারণাটি আপেক্ষিক, যেখানে সমতার ধারণাটি অনপেক্ষ। নজরুল যখন বিশ্বমানবতার কথা বলেন, তখন একটি অনপেক্ষ মাত্রিকতা থেকেই সে কথা বলেন। অন্যদিকে তিনি যখন নারী-পুরুষের সাম্যের কথা বলেন, তখন সেটা একটা আপেক্ষিক দৃষ্টিভঙ্গি থেকেই বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, নজরুলের সাম্যচিন্তার দুটো স্তর আছে—একটি সামষ্টিক, অন্যটি ব্যষ্টিক।’

তিনি আরও বলেন, নজরুল আজীবন অসাম্প্রদায়িকতার চিন্তা জন্য কাজ করে গেছেন।

আলোচকদের সঙ্গে আয়োজকরা।

আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী।

নজরুল সংগীত পরিবেশন করছেন উপমহাদেশের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী

এছাড়া আমিই নজরুলের শিল্পীবৃন্দ গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। গান পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, সুমন চন্দ্র দাস, শায়লা রহমান, সামিয়া সাদাফ, ঝর্ণা দেবনাথ, নুরুন্নাহার মুনা ও ফাতেমা মুক্তা। কবিতা আবৃত্তি করবেনআইরিন সুলতানা, নাজমুন্নাহার মিতা ও সাহিনা মিতা এবং নাচ পরিবেশন করবেন রুবাইদা সরকার জারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

অনুষ্ঠানটি সহযোগিতা ছিল স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।

গান পরিবেশন করছেন আমিই নজরুলের পরিচালক উম্মে রুমা ট্রফি
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সহ-পরিচালক ইশরাত জাহান
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য সামিয়া সাদাফ
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য ও মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রহমান
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য নুরজাহান বেগম রেশমা
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য সুমন চন্দ্র দাস
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য ঝর্ণা দেবনাথ
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য নুরুন্নাহার মুনা
গান পরিবেশন করছেন আমিই নজরুলের সদস্য ফাতেমা মুক্তা
কাজী নজরুল ইসলামের লেখা ‘ মানুষ’ কবিতাটি করছেন মুক্ত আসরের সাহিত্য সম্পাদক কবি সাহিনা মিতা
কাজী নজরুল ইসলামের লেখা ‘কুলি মজুর’ কবিতাটি করছেন আমিই নজরুলের সদস্য নাজমুন্নাহার মিতা
‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। দলীয় পরিবেশনা করছেন আমিই নজরুল শিল্পীবৃন্দ।

প্রকাশিত সংবাদ
প্রথম আলো
বইচারিতা
আজকের পত্রিকা
খবরের কাগজ
আগামীর সময়
সংবাদবিডিলাইফ

দৈনিক দেশ রুপান্তর

আরও পড়ুন