‘বুক অলিম্পিয়াড’ কপিরাইট রেজিস্ট্রেশন সনদ পেল

‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ এই স্লোগানে শুরু হয় বাংলাদেশ বুক অলিম্পিয়াড। ২০২৪ সালে অনলাইনের মাধ্যমে শুরু হলেও তা ২০২৫ সালের ১৯ জুলাই থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে  নতুনভাবে যাত্রা শুরু হয়। ঢাকার রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে প্রথমবারে মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ২০০ শিক্ষার্থী অংশ নেয়। এরপর রাজধানীর হাজারীবাগ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা আইডিয়াল কলেজে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি এই আয়োজনটি বাস্তবায়ন করে।

কপিরাইট রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করছেন বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ।

আজ ১৯ জুলাই, বুক অলিম্পিয়াড কপিরাইট অফিস থেকে রেজিস্ট্রেশন সনদ পেল। এই সর্ম্পকে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘বর্তমান সময়ে বইপড়া থেকে ছেলে-মেয়েরা অনেক দূরে সরে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, বুক অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের বইপড়া উদ্ধুদ্ধ করতে। এই বছর সেপ্টেম্বর থেকে সারাদেশে আমরা বুক অলিম্পিয়াড শুরু করব। আজ আমরা কপিরাইট অফিস থেকে রেজিস্ট্রেশন সনদ পেলাম। আমরা চেষ্টা করব বুক অলিম্পিয়াডকে দেশ-বিদেশে ছড়িয়ে দিব।’

আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন ‘৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন, বইচারিতা ও শব্দঘর।

বুক অলিম্পিয়াড ওয়েবসাইট: https://bookolympiad.org
ফেসবুক পেইজ: Facebook

কপিরাইট রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করছেন বাংলাদেশ বুক অলিম্পিয়াডের প্রধান সমন্বয়কারী আয়শা জাহান নূপুর।

আরও পড়ুন