আমিই নজরুলের আয়োজন ‘নজরুল সন্ধ্যা’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীতে নজরুল চর্চা ও গবেষক প্রতিষ্ঠান ‘আমিই নজরুল’ আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর মোহাম্মদপুরের মুক্ত আসর কার্যালয়ে আয়োজন করছে ‘নজরুল সন্ধ্যা’। আয়োজনে নজরুলের ১০টি গান ও তাঁর লেখা অভিভাষণপাঠ করা হবে।

গান পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ও কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক, নজরুলসংগীত শিল্পী উন্মে রুমা ট্রফি, শাহিনা আক্তার পাপিয়া ও শায়লা রহমান। অভিভাষণ পাঠ করবেন নজরুল গবেষক দেবব্রত নীল। তবলচি হিসেবে থাকবেন সাবিনা মুসা সন্ধ্যা।

আয়োজন সম্পর্কে মুক্ত আসরেরর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, ‘‘আমিই নজরুল’’ বেশ কয়েক বছর ধরে তরুণদের নজরুলচর্চা ও নজরুলের নানামাত্রিক দিকগুলো তুলে ধরা ও ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দেশ–বিদেশের অনেক গুণী, নজরুল গবেষক, শিল্পী, সংগঠক ও শিক্ষাবিদ এই উদ্যোগে সঙ্গে সম্পৃক্ত আছেন। আমরা মনে করি, নজরুল চর্চা সারা বছরে জুড়ে চলমান থাকা উচিত। এর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ‘‘আমিই নজরুল’’।’

অনুষ্ঠানটি ‘আমিই নজরুল’ ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পারবেন। ‘নজরুল সন্ধ্যা’য় আয়োজনে সহযোগিতা হিসেবে আছে ‘মুক্ত আসর’, ‘স্বপ্ন ’৭১ প্রকাশন’ ও বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’।

আরও পড়ুন