লোপে ফেলিক্স দে ভেগা কার্পিওর কবিতা ‘মেজাজের মুকুট’

মাথার খুলিটা ছিল আমার মেজাজের মুকুট এবং সে এই দেহের রক্ষণাবেক্ষণ করত।যখন আমি বেঁচে,আমায় কি দেখতে ছিল! মাথায় ঠাসা চুল! চোখের মণি ছিল খয়েরি!আজ সেই চোখ দুটি শক্ত প্রাণহীন হাড়ের খাঁচায় বন্দী… নড়ছেও না আর তাকাবার ক্ষমতাও নেই।এই গোলাপি ঠোঁট যা সুরাসিক্ত থাকত আর তোমার মিষ্টি গালে চুম্বন দিত, তা আজ তৃষ্ণার্ত মাটির মতো।এই জীবনের রং কত মানুষকে উৎসাহ এবং আনন্দ দেওয়ার জন্য বেঁচে থাকা।কোথায় আমার সেই বিচার! যা আমি বিচারক না হয়ে করেছি।সত্যি আজ দেহটা আমার কত ভারি।কোথায় গেল সব শক্তি? যা এতদিন দেখিয়েছি নরম মনের মানুষদের।আজ অনুভব করছি নিজেকে দেখে, যে মরার সাজও কত সুন্দর হতে পারে।আজও আকাশে কত রঙের ঘুড়ি উড়ছে।সবচেয়ে মজার কথা কি জানো?যতক্ষণ বেঁচেছিলাম আমাকে স্যার ছাড়া কেউ কথা বলেনি…আজ সমাজের সবচেয়ে নিচু শ্রেণির মানুষও আমায় অবহেলা করছে।ভাতের থালায় কতবার যে পোকা পেয়েছি খেতে বসে, খেতে পারিনি তার জন্য ভক্তি করে…আজ সেই পোকার দল লাইন ধরে ভক্তি করে খাবে বলে আমায়।

আরও পড়ুন