মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় অবস্থিত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় অবস্থিত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিষ্টি ও চা-চক্রের মাধ্যমে সাংবাদিক নেতৃবৃন্দকে আপ্যায়ন করা হয়।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং রাষ্ট্রপতি হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি নিজেকে কখনো ভাবিনি যে আমি রাষ্ট্রপতি হব। তবে এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা, আমি জনগণের পাশে থেকে জনগণের সেবা করব।’

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপহার দেন গবেষক ও প্রকাশক আবু সাঈদ এর লেখা ও সম্পাদনা ‘দুই বন্ধু এক দেশমুক্তিযুদ্ধে রেডিও, বাংলাদেশ ৬৪জেলার গণহত্যা গণকবব ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম, শতবর্ষে সুকান্ত -এই চারটি বই। ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম

তিনি আরও বলেন, ‘আমি যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকব।’

সাক্ষাৎকালে মন্ত্রীর কাছে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মানিক মুনতাসির ফোরামের কার্যক্রম পরিচালনার জন্য একটি জায়গার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।

এ সময় ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর অনলাইনের তুহিন সাইফুল্লাহ, বাসসের মাহাবুর আলম সোহাগ, সহসভাপতি মাহবুব আলম রাজ (সময় টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (কালবেলার সিনিয়র রিপোর্টার), সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (৭১ টেলিভিশন), প্রচার সম্পাদক জিটিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের মোছা. শিউলী বেগম (নাহিদ শিউলী), কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, দৈনিক যুগান্তরের ইমরান খান,বাসসের সিএনই মানিকুল আজাদ, সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ( বাসস), তাফহিমুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল আই, মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার) (কালের কণ্ঠ), স্বপ্ন ‘৭১ প্রকাশনের প্রকাশক ও বইচারিতার সম্পাদক আবু সাঈদ, সাম্প্রতিক দেশকাল নির্বাহী সম্পাদক নাসরিন আখতারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন