জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে চিত্তরঞ্জন সাহা স্মরণ

আজ বেলা ৩টায় রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের সভাকক্ষে প্রকাশনা জগতের অন্যতম পথিকৃৎ চিত্তরঞ্জন সাহা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (পলিসি ও স্ট্র্যাটেজি) উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় উপসচিব মৌসুমী সরকার রাখীসহ বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বতাধিকারীরা।

চিত্তরঞ্জন সাহা সর্ম্পকে নানা আলোচনা ও প্রকাশনা শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নানা দিক নিয়ে প্রকাশকরা আলোচনা করেন।

আরও পড়ুন