আমিই নজরুল এর আয়োজন ‘ শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ শীর্ষক অনুষ্ঠান

আমিই নজরুলের আয়োজন ‘শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ শীর্ষক অনুষ্ঠানে আমিই নজরুলের সদস্যরা। ছবি: শফিক শুভ

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র আমিই নজরুল আয়োজন করে ‘শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ শীর্ষক গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠান।

‘জয় হোক জয় হোক’ দলীয় গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সূচনা বক্তব্য দেন আমিই নজরুল এর পরিচালক উম্মে রুমা ট্রফি।

আমিই নজরুল পরিচালক উম্মে রুমা ট্রফি। ছবি : শফিক শুভ

লাঙল পত্রিকায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের সব্যসাচী কবিতাটি আবৃত্তি করেন আইরিন সুলতানা।

অনুষ্ঠানে লাঙল পত্রিকা নিয়ে আলোচনা করেন ‘শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ বইয়ের সম্পাদক ও আমিই নজরুলের প্রতিষ্ঠাতা আবু সাঈদ ও লেখক সোনিয়া তাসনীম খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিই নজরুল এর সদস্য আইরিন সুলতানা।

আবু সাঈদ বলেন, লাঙল পত্রিকাটি যখন বের হয়, তখন নজরুলের বয়স মাত্র ২৬ বছর। নজরুল তখন জনপ্রিয়তা তুঙ্গে। এই পত্রিকার মাধ্যমে তিনি তুলে ধরেছেন অসাম্প্রদায়িক এক ভূখণ্ডে কথা। হিন্দু কিংবা মুসলমানের যে বিবাদ সেটাকে মুক্ত করে মানুষ অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন তাঁর এই পত্রিকায়। পত্রিকায় কবি নজরুল পরিচালক হিসেবে উল্লেখ থাকলে তিনিই সব কিছু করতেন। ‘

শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ শীর্ষক অনুষ্ঠানের ফাঁকে আমিই নজরুল এর প্রতিষ্ঠাতা, কবি, লেখক ও গবেষক আবু সাঈদ এর জন্মদিন উদযাপন করা হয়। ছবি : শফিক শুভ

সোনিয়া তাসনীম খান বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। চুপ করে থাকেননি। এই পত্রিকায় নজরুল ইসলাম কৃষক শ্রমিক মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন। যা আজও খুব প্রাসঙ্গিক।’

নজরুল সঙ্গীত পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, মোহনা রেজা, নুরজাহান বেগম (রেশমা), ঝর্ণা দেবনাথ ও সুমন চন্দ্র দাসসহ প্রমুখ।

আমিই নজরুলের প্রতিষ্ঠাতা আবু সাঈদ এর সঙ্গে সদস্য ইশরাত জাহান। ছবি : শফিক শুভ

অনুষ্ঠানে এক ফাঁকে কবি, লেখক ও গবেষক আবু সাঈদের জন্মদিন উদযাপন করা হয়।

দলীয় সঙ্গীত ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইরিন সুলতানা। আমিই নজরুল–এর আয়োজনে সহযোগী হিসেবে ছিল মুক্ত আসর, স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি ও বইচারিতা।

আরও পড়ুন