বাংলা একাডেমিতে গবেষণা-বৃত্তির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর

বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের জন্য কাজ করে যাচ্ছে বাংলা একাডেমি। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউজে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। এবারেই গবেষণা-বৃত্তির  জন্য উন্মুক্ত প্রস্তাব আহ্বান করেছে।

একাডেমির গবেষণা উপবিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ এ বছরের ১৫ ডিসেম্বর। 

এতে গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ জন প্রাবন্ধিকের প্রত্যেককে ২০ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

ক) গবেষণা-প্রবন্ধ
গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ জন প্রাবন্ধিকের প্রত্যেককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
* বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক প্রাবন্ধিকের জন্য একজন প্রবন্ধ-তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত থাকবেন।
* বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিককে অনুমোদনের ৩ মাসের মধ্যে প্রবন্ধ চূড়ান্ত করতে হবে।

খ) এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তি

বিষয়ভিত্তিক গবেষণা সম্পাদনের জন্য ১০ জন গবেষককে প্রতি মাসে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হারে প্রত্যেককে সর্বমোট ৩,৬০,০০০/- (তিন লাখ ষাট হাজার) টাকা বৃত্তি প্রদান করা হবে।
* বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক গবেষকের জন্য গবেষণাকালীন একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন।
* গবেষণা-বৃত্তিপ্রাপ্ত গবেষককে গবেষণাকালীন ১টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে।

শর্তাবলি
* আবেদনকারীর যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উন্মুক্ত।
* প্রবন্ধ ও গবেষণা বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে।* সকল প্রকার সম্মানি থেকে বিধি মোতাবেক আয়কর কর্তন করা হবে।

আবেদন করার নিয়ম
* গবেষণা-প্রবন্ধের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সার-সংক্ষেপ ও পদ্ধতির বিস্তারিত উল্লেখ থাকতে হবে।
* এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির ক্ষেত্রে বাংলা একাডেমির প্রদত্ত ছক অনুযায়ী (ওয়েবসাইটে প্রাপণীয়) আবেদন করতে হবে।
* ইমেইল/ডাক/কুরিয়ার/সরাসরি আবেদনপত্রসহ প্রস্তাব জমা দেওয়া যাবে।

গবেষণা-প্রস্তাব জমাদানের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৪

ঠিকানা: উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০

ইমেইল: baresearchgrant@gmail.com

আরও পড়ুন