আগামী ২৮ আগস্ট নজরুলের মহাপ্রয়াণ উপলক্ষে ‘আমিই নজরুল সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ উপলক্ষে আগামী ২৮ আগস্ট রাজধানীর প্রশিকার মিলনায়তনে সন্ধ্যা ৬টায় নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র আমিই নজরুল আয়োজন করেছে ‘নজরুল স্মরণে ’ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমবারের মতো আমিই নজরুল তিনজন নজরুল গুণীকে সম্মাননা প্রদান করবেন। সম্মাননা প্রদান করা হবে কবির নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী, প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী ও নজরুল গবেষক অনুপম হায়াৎকে।

অনুষ্ঠানের আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ড. এ কে এম শাহনাওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. এমরান জাহান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সভাপতি, কবি রোকেয়া ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য অনুবাদক ড. এলহাম হোসেনসহ প্রমূখ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আমিই নজরুল পরিচালক উম্মে রুমা ট্রফি, সদস্য শাহিনা পারভীন, শায়লা রহমান, সংগীতা পাল, সামিয়া সাদাফ, ইশরাত জাহান, সম্রাট এবং মনিপুর স্কুলের শিক্ষার্থীরা। নজরুলের অভিভাষণ পাঠ করবে আবৃত্তিকার শওকত আলী তারা। নাচ পরিবেশন করবেন সেজুতি দাস।

অনুষ্ঠান সর্ম্পকে নির্বাহী পরিচালক আবু সাঈদ বলেন,  নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র আমিই নজরুল আমরা ২০১৮ সাল থেকে নিয়মিত নজরুল নিয়ে অনলাইন ও অফলাইনে কাজ করে যাচ্ছি। এবারের কবির ৪৯তম মহাপ্রয়াণ উপলক্ষে আমরা ভিন্নভাবে সাজিয়েছি। কবিকে স্মরণ করব আলোচনায়, গানে, আবৃত্তি ও নাচে। অনুষ্ঠানে তিনজন নজরুল গুণী সংগীতশিল্পী ও কবির নাতনি খিলখিল কাজী, প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী ও নজরুল গবেষক অনুপম হায়াৎকে সম্মাননা প্রদান করা হবে।’  

অনুষ্ঠানটি সহযোগিতা করছে মুক্ত আসর, প্রশিকা, স্বপ্ন’ ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশনবইচারিতা

আরও পড়ুন