অনুষ্ঠিত হলো ধানমন্ডি আড্ডায় ‘বাংলা ছোটগল্পের বাঁকবদল’ শীর্ষক প্রাণবন্ত আড্ডা

ধানমন্ডি আড্ডায় আলোচকবৃন্দ। ছবি: সংগৃহীত

গতকাল ২৫ আগস্ট ২০২৫ সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হলো শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ধানমন্ডি আড্ডার নিয়মিত আয়োজন। এবারের আড্ডার বিষয় ছিল ‘বাংলা ছোটগল্পের বাঁকবদল’। আড্ডায় আলোচক ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, হামীম কামরুল, দিলারা মেসবাহ ও কবি কিযী তাহনিন।

আড্ডায় ছোটগল্পের বাঁকবদলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক  উঠে এসেছে। তুলনামূলক আলোচনা হয়েছে সাহিত্যের শুদ্ধ যুগ, কল্লোল যুগ নিয়ে।

আহমাদ মোস্তফা কামালের আলোচনায় ফুটে ওঠে প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, জগদীশ গুপ্তসহ বাংলাদেশের লেখকদের বিভিন্ন দশকে বাংলা ছোটগল্পের বাঁকবদল চিত্র।

হামীম কামরুল হক তৎসম ও ইংরেজি শব্দের প্রয়োগ বিষয়েও আলোকপাত করলেন।

আড্ডা শেষে আলোচকদের সঙ্গে দর্শকরা। ছবি : আবুল বাশার মিরাজ

আড্ডার শেষ প্রান্তে বক্তব্য রাখলেন ধানমন্ডি আড্ডার সভাপতি, কথাসাহিত্যিক ও শব্দঘর পত্রিকার সম্পাদক মোহিত কামাল।

 হল ভর্তি কবি সাহিত্যিকদের এক প্রাণের মিলন মেলায় যেন পরিণত হলো ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জেটি। ছিলো উপচে পড়া ভিড় ।একে একে উপস্থিত হলেন দেশের বরেণ্য কবি লেখক ও সাহিত্যিক; যাঁরা একে অপরের সান্নিধ্যে মূখরিত থাকলেন পারষ্পরিক মত বিনিময়ে।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরকার ও শিল্পী তজিরুল ইসলাম।

ঋদ্ধ আলোচনার  ফাঁকে ফাঁকে সান্ধ্যকালিন চা নাস্তা ও নৈশকালীন খাবার পরিবেশন করা হয়।

আড্ডাকে প্রাণবন্ত সঞ্চালনায় মোহিত করে তুলেন ধানমন্ডি আড্ডার সাধারণ সম্পাদক কবি, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার।

আরও পড়ুন