ধানমন্ডি আড্ডায় ‘নজরুলের প্রাসঙ্গিকতা এবং কবিতা পাঠ’ এর আয়োজন

বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
যখন চারদিকে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধের হুঙ্কার দামামা এমনই সময় আমাদের সচেতন হবার; যে দুর্নিবার বাণী বহুকাল আগেই দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম উচ্চারণ করে গেছেন!
‘নজরুলের প্রাসঙ্গিকতা এবং কবিতা পাঠ ’ র্শীষক শিরোনামে গত ২৩ জুন ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও শিল্প-সংস্কৃতিবিষয়ক ধানমন্ডি আড্ডার ষষ্ঠ আসর। কবি ও গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাক সভাপতিত্বে আলোচনা করেন নজরুল গবেষক আনোয়ারুল হক, গবেষক ও প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, ধানমন্ডি আড্ডার সভাপতি ও কথাসাহিত্যিক মোহিত কামাল ও শিক্ষক ড. মাহফুজা হিলালী।
আড্ডায় অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমিন মুশতারীর নজরুল সংগীত পরিবেশনা। যা আড্ডাকে প্রাণবন্ত করে তুলে। আলোচনা ও গানের ফাঁকে আড্ডায় অংশ নেওয়ার কবিদের লেখা স্বরচিত কবিতা পাঠ। কবিতা পাঠ করেন কবি নাসির আহম্মদ, ফারহান ইশরাক, জামিল জাহাঙ্গীর, শাকিল সরোয়ার শেলীসেন গুপ্তা , সালমা আবদুল্লাহ, হাসিদা মুন, মাহবুবা ফারুক, আব্দুর রাজ্জাক, নাইমা খানম, নাসরিন সুলতানা, রেবা হাবিবসহ প্রমুখ।
আড্ডা সঞ্চালনা করেন কবি নূর কামরুন নাহার।
