‘আমিই নজরুল’-৭০তম পর্বে অতিথি হিসেবে থাকছেন নজরুল গবেষক মুন্সি আবু সাইফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে মুক্ত আসরের উদ্যোগে নজরুলচর্চা কেন্দ্রে ‘আমিই নজরুল’ এর অনলাইনে নিয়মিত আয়োজন ‘আমিই নজরুল’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানের ৭০তম পর্ব আগামী রোববার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক ড. মু্ন্সি আবু সাইফ। আলোচনা বিষয় ‘দার্শনিক নজরুল’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমিই নজরুলের পরিচালক, গবেষক ও সম্পাদক আবু সাঈদ।
ড. মু্ন্সি আবু সাইফ কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে ২০০৫ সালে ২৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক পদে এবং ২০১৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদন্নোতি প্রাপ্ত হয়ে বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘অমিয় চক্রবর্তীর কবিতা: প্রসঙ্গ ও প্রকরণ’ শীর্ষক অভিসন্দর্ভে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আমিই নজরুল ২০১৮ সালের থেকে কার্যক্রম শুরু হয়। ২০২০ সালের ২৫ মে জাতীয় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শুরু হয় ‘আমিই নজরুল’ শীর্ষক অনলাইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেশ-বিদেশিদের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিল্পী, তরুণেরা নিয়মিত অংশ করেন। খিলখিল কাজী, অনিন্দিতা কাজী, শাহীন সামাদ, সেলিম জাহান, শামীম আজাদ, মনতোষ কুমার দে, কাজেম কাহদুয়ি, ইন্দিরা দাশ, মল্লিকা ব্যানার্জি, ফেরদৌস আরা, মঞ্জুষা চক্রবর্তী, মধুমিতা বসু, মোহিত কামাল, লায়লা আফরোজ, আজম খান, বিষ্ণুমুরারি চট্টোপাধ্যায়, মিত্রা ঘোষ, রত্না দাস, মুমিত আল রশিদ, মোহাম্মদ আহসানুল হাদী, শিরির কুমার রায়, শাশ্বতী নন্দ, দেবু ভট্টাচার্য্য, গুলজার হোসেন উজ্জ্বল, মেহেদী হাসান, সোমঋতা মল্লিক, নুরুন আখতার, সাববিনা আহমেদ জুডি, আল জাবির, তরুণ চক্রবর্তী, তৈমুর খান, মো. রিজাউল ইসলাম, রাশেদা নাসরিন, সুরাইয়া সাকিলা শুক্লা, শৈবাল চৌধুরী, ত্রিপর্ণা চৌধুরী, পীযুষ কুমার ভট্টাচার্য, কমলিকা চট্টোপাধ্যায়, অভীক চট্টোপাধ্যায়, খায়রুল আলম, বনা রানী হালদার, ফারুক আহমেদ, আফরোজা নাজনীন, ড. শেখ মকবুল ইসলাম, মোস্তফা আনোয়ার স্বপন, ড. সা’ আদুল ইসলাম, মো. শাহাজান আলী, গিয়াসুদ্দিন দালাল, ইন্দ্রাণী ব্যানার্জী, রজত মিত্র, মনিরা পারভীন, হেনা নাসরিন, শান্তা তাওহিদা, এলিজা বিন এলাহী, লিপি হালদার, সংগীতা আচার্য্য, সাইফুল্লাহ সাদেক, সৈকত বালা, বিপ্লব সরকার, রিকি হায়দার আশা, জিৎ দেব, মোহাম্মাদ এরশাদ আলী, সোলায়মান কবীর, নাজিয়া তাসনিম দীপ্তি, নবারুন ভট্টাচার্য, আশিক রেজা, মীম মিজান, সর্বানি মিশ্র, জগলুল আসাদ, বৃন্দা রায়চৌধুরী, কস্তুরী সাহা, নাফিজা রহমান, সম্পা দাস, সাইদুল হাসান, সুদীপ্ত শেখর দে, সাদিয়া রশ্নি সূচনা, ইওরমা শায়ের জাহান প্রমুখ অংশ নিয়েছেন।
এছাড়া আমিই নজরুলের উদ্যোগ আর্ন্তজাতিক নজরুল সম্মেলন, নজরুল উৎসব, নজরুল সন্ধ্যা, নজরুল সারর্থী, নজরুল পাঠসহ নানা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ‘আমিই নজরুল’ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবং মুক্ত আসর পেজে।
