যুদ্ধজয়ী মেয়ের গল্প

১৯৭১ সালের ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য তাৎপর্য বহন করে।
আমাদের মাতৃভূমি মুক্তির পথে পা রেখেছিল এবং সেই দিন থেকেই শুরু হয়েছিল এক জাতির আত্মমর্যাদার সংগ্রাম। এই সংগ্রামে একদিকে যেমন পুরুষেরা বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, অন্যদিকে অসংখ্য নারীরাও তাদের ত্যাগ ও সাহসের মাধ্যমে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন রিজিয়া এক বীরাঙ্গনা। তার মা ছিলেন ফরিদা বেগম, একজন সংগ্রামী মা, যার বুকের ভেতর ছিল অসীম ভালোবাসা, শক্তি এবং গভীর দেশপ্রেম।
রিজিয়ার জীবন ছিল একটি সংগ্রামী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে ছিল তার মায়ের প্রেরণা এবং সহানুভূতি। মুক্তিযুদ্ধের আগের দিনগুলোতে রিজিয়ার ছিল এক সাধারণ কিশোরী, স্বপ্ন দেখত জীবনের নানা সম্ভাবনার, কিন্তু একাত্তরের সেই সংগ্রামী সময় সব কিছু পালটে দেয়। একদিন, ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানিবাহিনী ঢাকায় আক্রমণ চালায়, রিজিয়ার জীবনে অন্ধকার নেমে আসে। শহরের প্রতিটি কোণে বিপদের সঙ্কেত ছিল, সে জানত, তাকে যুদ্ধের সম্মুখীন হতে হবে।
তার মা ফরিদা বেগম জানতেন, তার মেয়ে দেশের জন্য সংগ্রামে নামবে। একদিন রিজিয়া তার মায়ের কাছে এসে বলল, ‘মা, আমি মুক্তিযুদ্ধে যেতে চাই, দেশের স্বাধীনতার জন্য আমি সশস্ত্র সংগ্রামে নামব।’ ফরিদা বেগম তার মেয়ের চোখে সেই অদম্য আগুন দেখতে পেয়ে চুপচাপ চোখ মুছেছিলেন।
মা জানতেন, তার মেয়ে একদিন এই সংগ্রামে নিজের অংশ নিবে, এবং এই সত্যি ছিল এক কঠিন বাস্তবতা।
তবে, ফরিদা বেগম কোনোভাবেই তার মেয়েকে আটকাননি। বরং তিনি তাকে আরও প্রেরণা জুগিয়েছিলেন, ‘মা, তোমার দেশের জন্য তোমার কাজ করতে হবে। মনে রেখো, তোমার যেকোনো ত্যাগ কখনো বৃথা যাবে না। এই যুদ্ধ শুধু তোমার নয়, আমাদের সবার।’
রিজিয়া, যার বয়স তখন মাত্র ১৮, অনেকেই তাকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবত, এত তরুণ বয়সে একজন মেয়ে কি যুদ্ধ করতে পারবে? কিন্তু রিজিয়ার মনে ছিল অদম্য শক্তি। সে জানত, এই দেশের স্বাধীনতার জন্য তাকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে, আর কোনো একদিন তার মা তাকে গর্বিত হয়ে দেখবেন।
তার বন্ধুরা এবং অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের রণক্ষেত্রে।
তারা একে অপরকে আশ্বাস দিত, একে অপরের শক্তি ছিল। ‘আমার একাত্তর, আমার স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধের অগ্নিঝরা পথে, যেখানে সংগ্রামের বাতাস ছিল।’ এই শব্দগুলো তাদের প্রতিটি পদক্ষেপে ছিল। সংগ্রামের মাঝে যুদ্ধের দুঃখ-কষ্ট, সহ্য করতে গিয়ে তার জীবনকে ত্যাগ করে দিয়েছিল।
তবে যুদ্ধের ভয়াবহতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। একদিন, একদিন তার গ্রামও শত্রুপক্ষের আক্রমণের শিকার হয়। পাকিস্তানি বাহিনী গ্রামটি ধ্বংস করে দেয়, আর সেই আক্রমণের সময় রিজিয়ার এবং তার আরও কিছু সহযোদ্ধা পালানোর চেষ্টা করতে থাকে। সেই সময় পাকিস্তানি সেনারা তাদের গ্রামে ঢুকে রিজিয়াকে ধরার চেষ্টা করে, সেই ভয়াবহ মুহূর্তে কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলে। তার মা ফরিদা বেগম জানতেন তার মেয়ে কোথায় এবং কী করছে, তবে এই সময় ফরিদা বেগমের মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা ছিল। তিনি জানতেন, এই পরিস্থিতি তার মেয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তিনি তার সন্তানকে হারানোর চিন্তায় আতঙ্কিত ছিলেন না। তিনি জানতেন, তার মেয়ে যে সংগ্রাম করছে তা জাতির জন্য,স্বাধীনতার জন্য।
রিজিয়া যখন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তখন তার মা ফরিদা বেগম তার জন্য প্রার্থনা করতেন, আশা করতেন যে, একদিন তার মেয়ে যুদ্ধ শেষে তাকে ফিরিয়ে আনবে।
‘লাল সবুজের পতাকা যখন উড়েছিল, বীরাঙ্গনার চোখে অশ্রুর ঝরনাধারা, শিশুর কাঁন্নার গহীন বেদনা, মায়ের বুকের রক্তের আর্তনাদ, সেগুলো ছিল আমার একাত্তর’—এই অনুভূতিগুলো ফরিদা বেগমের মনে প্রতিটি দিন, প্রতিটি রাত গেঁথে গিয়েছিল।
যুদ্ধের দিনগুলো ছিল কঠিন। অনেক সময় রিজিয়া এবং তার বন্ধুরা হারিয়ে যেত, তাদের খবর পেত না তার মা। কিন্তু একদিন রিজিয়া একবার মা’কে চিঠি লিখেছিল, মা, আমি ঠিক আছি।
আমাদের লড়াই চলছে,আমাদের লক্ষ্য স্বাধীনতা। দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে, আমরা কাঁপিয়ে দিয়েছি পৃথিবী।’ ফরিদা বেগম যখন এই চিঠিটি পড়েছিলেন, তখন তার চোখে অশ্রু ছিল, কিন্তু তার মনে এক অদম্য শক্তি ছিল। তার মেয়ে যে দেশের জন্য যুদ্ধ করছে,তা ছিল সবচেয়ে বড় সান্ত্বনা।
রিজিয়ার সংগ্রাম এবং তার মায়ের অজানা অপেক্ষা, তাদের চিরকালীন ভালোবাসা এবং দুঃখের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের এক গৌরবময় ইতিহাস রচনা করেছে। যুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানি বাহিনী পিছু হটে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। রিজিয়া এবং তার সহযোদ্ধাদের ত্যাগ, লড়াই এবং সাহস বাংলাদেশের স্বাধীনতার অমূল্য রত্ন হয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
তবে, সেই স্বাধীনতা যুদ্ধের শেষ দিনে, যখন রিজিয়া ফিরে আসে, তখন তার মা ফরিদা বেগমের চোখে ছিল কষ্টের চিহ্ন। তিনি জানতেন, তার মেয়ে ফিরে এসেছে, কিন্তু এই ফিরে আসার মধ্যে এক গভীর বেদনা ছিল। যুদ্ধের যে মূল্য ছিল, তা এক মায়ের হৃদয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিফলিত হচ্ছিল।
রিজিয়া ফিরে এসে তার মাকে জড়িয়ে ধরেছিল এবং সেই মুহূর্তে ফরিদা বেগম তার মেয়ে থেকে বলেছিলেন,‘তুমি এক যোদ্ধা, তুমি এক বীরাঙ্গনা, তোমার ত্যাগ চিরকাল বাঁচবে, তুমি আমাদের গর্ব।’
এই গল্পটি একটি সশস্ত্র মুক্তিযোদ্ধা, তার মা এবং তাদের অদম্য সাহসের পরিচয়। এই গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি, স্বাধীনতা শুধুমাত্র একদিনের যুদ্ধে পাওয়া যায় না, এটি একটি দীর্ঘ সংগ্রামের ফল, যা চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। রিজিয়া এবং তার মা আমাদের শেখায় যে, একজন বীরাঙ্গনা শুধু যুদ্ধের মাঠেই নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে সে এক সত্যিকার যোদ্ধা এবং তার সংগ্রামের প্রতিটি পদক্ষেপ আমাদের স্বাধীনতার চিরকালীন অগ্নিশিখা। ‘আমার একাত্তর, আমার স্বাধীন দেশ’—এটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি জীবনধারা, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস।
