জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রকাশিত হলো ‘বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক: ব্লিডিং বাউন্ডারিজ’

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ১৭ অক্টোবর লেখক রবার্ট বি ল্যান্সিয়া, ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিৎ দেবসরকার লেখা বাংলাদেশ অন দ্য ব্রিস্ক: ব্লিডিং বাউন্ডারিজ বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ করে দিল্লি প্রকাশনা সংস্থা মতিলাল বানার্সিদাস পাবলিশিং হাউজ।
লেখক প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যেন যৌথভাবে উদ্যোগ নেয়- বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্যের অবশিষ্ট অংশ রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় নতুন এক কর্তৃত্ববাদী জোটের উত্থান প্রতিরোধে।’

এ ছাড়া প্রকাশনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মতিলাল বানার্সিদাস পাবলিশিং হাউজের বরুণলাল জৈন, জার্মান বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, জেনেভা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার কর্মী খলিলুর রহমান মামুন ও জার্মানিতে বসবাসরত বাঙালি প্রবাসীরা।
গবেষণামূলক বইটিতে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভূরাজনৈতিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইনগত প্রেক্ষাপটের আলোকে দাবি করেছে- বাংলাদেশের বর্তমান সংকট কেবল দেশীয় নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
