হেমন্তের সকালে বরিশাল একা

হেমন্তে ফুরফুরে বাতাস, বরিশালের
পথঘাটে জীবনান্দ দাশের পদারণায়
মুখরিত হয়, জীবনের যত আয়োজন।
শান্ত্ব,সুপ্রস্থ রাস্তায় অটোরিকসায় ছুটে চলছি
দুইপাশের কোথাও কোথাও তোমাকে খুঁজছি।
মনে পড়ছে, সহস্র স্মৃতি, যেগুলো শুধুই ছিল
অবহেলা, অবজ্ঞা।
শীতের বৃষ্টি মতো টপটপ করে ঝরে পড়ে
হৃদয়ে জমা থাকার ধানসিঁড়ির বেহে যাওয়া যত স্রোতের উৎকুণ্ঠা।
কখনো কখনো উষ্ণতায় আমাকে
ভেঙে ফেলেন সমস্ত বেলস্ পার্কের
উড়ে যাওয়া বালির কণিকা।
কয়েকবার গরম দুধের চায়ে, চিনিবিহীন স্বাদে
গাঙচিল শোঁ শোঁ করে উড়ে নিয়ে যায়
বইমেলার মঞ্চে আনন্দে ভেসে যাওয়া নৃত্যে।
৫ ডিসেম্বর ২০২৪
