সমীপেষু-২

(উৎসর্গ- ‘আপনাকে’, আজ যাঁর জন্মদিন)
এতো যে অধ্যায়ন, সব তো বৈষয়িক,
রাষ্ট্রের নাড়ী-রন্ধ্রের কল্যানে,
পুঙ্খানুপুঙ্খ সবটা শেষ করতে গিয়ে
সূর্য কোথায় ঠেকলো সে খবর রাখেন?
শুনুন মশাই, এমন বর্ষার বিকেলে কেউ
‘চতুর্থ শিল্প বিপ্লব’ নিয়ে পরে থাকে না!
অনেক হয়েছে ‘ পাবলিক প্রকিউরমেন্ট’!
বৈশ্বিক মন্দার অযুহাতে এত অর্থনীতি
চর্চার যথার্থ সময় নয় মেঘলা দিন!
মনোবিজ্ঞানে আসুন,
চোখবন্ধ করে ভাবুন তো-
আমাকে মনে পরে কি না?
যদি পরে, তাহলে ভালোলাগে কি না?
যদি লাগে, তাহলে দেখতে ইচ্ছে করে কি না?
যদি করে, তাহলে ছুঁতে চান কি না?
যদি চান, তাহলে….
কি? মাথায় ‘লাইভস্টক’
ঘোরপাক করছে তো?
শুনুন জনাব, এখন ‘মনোবিজ্ঞান’ অন্যকিছু বাদ!
হ্যা, যদি ছুঁতে চান তাহলে তাকে ‘টান’ বলে!
যার ভয়ে আপনি কেবল শুঁক কীটের শরীরে
রেশমি সুতার ক্বাঁথে মুড়িয়ে রাখেন নিজেকে!
অথচ, আমি যে কাঁদি – হাসি, ডুবি-ভাসি,
কখন দিবস, কখন নিশি, কি যে করি, কি না করি,
কোন কিছুর খোঁজ নাহি পান!
আচ্ছা বলুন তো, এতো যে রাষ্ট্র চর্চা, সমাজচর্চা,
সংসার আর ধর্মচর্চা করেন, মনোচর্চার বেলায়
এতোটা অবিচার কেন করেন?
জ্ঞানীরা কাউকে ঠকায় না, নিজেকে তো না-ই!
