শুরু হলো খুলনা বিভাগীয় বইমেলা

২৬ নভেম্বর ২০২৪, বিকেল ৪টায়, বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে খুলনা বিভাগীয় বইমেলা ২০২৪।

গতকাল বিকেলে খুলনা বিভাগীয় বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুল মোক্তাদের, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম; খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমানসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

মেলায় শিক্ষার্থীদের ভিড়। ছবি: মাসুম বিল্লাহ

বইমেলায় ৬২ টি প্রকাশনী অংশগ্রহণ করে। প্রথম দিনে বইয়ের স্টলের শিক্ষার্থীদের ভিড় ছিল। অনেকেই বইমেলায় এসে বই কেনেন। বইমেলা চলাকালীন লেখক, প্রকাশকদের আড্ডাও জমে ওঠে। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১১টায় শুরু হবে শেষ হবে রাত ৯টায়।

আরও পড়ুন