প্রয়াত হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু (৮১) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার, ১৮ নভেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন । তিনি মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল অধিনায়ক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হলে ধরা পড়ে গুরুতর শারীরিক সমস্যা। সিসিইউতে রাখা পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জনমত গঠনের জন্য অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। এই দল ভারতের ভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল। এর ১২টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ম্যাচের টিকিট বিক্রির অর্থ তুলে দেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।

দেশ স্বাধীন হলেও তিনি থেমে থাকেননি। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন। তাঁর অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ

আরও পড়ুন