বুকার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

১২ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই বছরের বুকার পুরস্কারের জন্য যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে সাহিত্যের ভূবনে অন্যরকমের একটি চমক সৃষ্টি হয়। ২০১৯ সালের পর প্রথম কোনো নারীকে এই পুরস্কার তুলে দেয়া হলো।
সামান্থা হার্ভে তাঁর অরবিটাল বইয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। বইয়ে তিনিআন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আমেরিকা, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র ও জাপানের ছয় নভোচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে তুলে ধরেন। ছয় মহাকাশচারীর মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী ছিল। পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তাঁরা। কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় অরবিটাল’ বইয়ের বেশির ভাগ লিখেছেন হার্ভে। এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।
বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর এক বক্তব্যে হার্ভে বলেন, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার ও কাজ করেন, তাঁদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।
চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক র্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) ও কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন।
