রাজধানীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আলোচনা সভা

আজ বিকেল সাড়ে চারটায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ স্মরণে বিদ্যাসাগর সোসাইটি বাংলাদেশ আয়োজন করে ‘বিদ্যাসাগরের আজকের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনার অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচ্যরা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রবর্তন, কুসংস্কার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও সমাজকে অনুপ্রাণিত করে। তাঁরা আরও বলেন, মানবিক মূল্যবোধ, যুক্তিবাদী চিন্তা এবং শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আলোচনা সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, প্রকাশক ও বিদ্যাসাগর অনুরাগীরা অংশ নেন। বিদ্যাসাগরের আদর্শ বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষে বিদ্যাসাগরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্ম ও আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিদ্যাসাগর সোসাইটি বাংলাদেশের মহাপরিচালক মোহম্মাদ আব্দুল হাই জানান, বিদ্যাসাগরের জীবন ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও নিয়মিত আলোচনা সভা, সেমিনার, প্রকাশনা এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে। আগামী সেপ্টেম্বর আমরা বাঙালি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। সেই সঙ্গে বিদ্যাসাগর স্বর্ণপদক পুরস্কার ও গর্ভরত্নমা পুরস্কার প্রবর্তন করা।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনাসভা শেষ করেন বিদ্যাসাগর সোসাইটি বাংলাদেশের সভাপতি হারুন-উর-রশিদ আসকারী।

আরও পড়ুন