২০ ফেব্রুয়ারি নয়, ঈদের পরেই হোক ‘প্রাণবন্ত’ বইমেলা : ৩২১ প্রকাশকের যৌথ বিবৃতি

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হলে তাতে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশের ৩২১ জন সৃজনশীল প্রকাশক। তাঁরা পবিত্র ঈদুল ফিতরের পর এই মেলা আয়োজন করতে সরকারের নীতিনির্ধারক ও বাংলা একাডেমির প্রতি দাবি জানিয়েছেন।

আজ রোববার এই প্রকাশকেরা এক যৌথ বিবৃতি দিয়ে এই অবস্থানের কথা তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও পবিত্র রমজান মাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে ব্যবসায়িক ও মানবিক ঝুঁকি নিয়ে মেলায় অংশগ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। পবিত্র ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজিত হলে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মেলা সফল করতে কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিবৃতিতে প্রকাশকেরা বলেন, সর্বস্তরের সৃজনশীল প্রকাশকদের যৌক্তিক দাবি ও বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করে বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরুর ঘোষণা দিয়েছে। তাঁরা এই সিদ্ধান্তকে ‘বাস্তবতা–বিবর্জিত’, ‘আত্মঘাতী’ এবং প্রকাশনাশিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার শামিল বলে উল্লেখ করেছেন।

কেন ঈদের পর মেলা চান—তার কয়েকটি কারণ বিবৃতিতে তুলে ধরেছেন প্রকাশকেরা। এর মধ্যে রয়েছে—পাঠকশূন্যতার আশঙ্কা। তাঁরা মনে করেন, ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হলে মাত্র কয়েক দিন পরই পবিত্র রমজান শুরু হবে। রোজার দিনে গরম ও যানজট ঠেলে পাঠকেরা মেলায় আসবেন না। এ ছাড়া মেলার স্টলগুলোতে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন। সারা দিন রোজা রেখে, ইফতার ও তারাবিহর নামাজের পর এই শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো তাঁরা অমানবিক বলে মনে করেন।

প্রকাশকেরা বলেছেন, গত দেড় বছরে প্রকাশনাশিল্প চরম মন্দার ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও একটি অসফল মেলায় অংশ নিয়ে অবশিষ্ট পুঁজি হারানো তাঁদের পক্ষে সম্ভব নয়। বাংলা একাডেমি এপ্রিলে মেলা না করার জন্য ঝড়বৃষ্টির আশঙ্কার কথা বলেছে। কিন্তু ঈদের পর মেলা হলে যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়, সেই ঝুঁকি প্রকাশকেরা নিতে প্রস্তুত। কিন্তু জেনেশুনে রোজার মধ্যে মেলা করে নিশ্চিত ব্যবসায়িক মৃত্যুর ঝুঁকি তাঁরা নেবেন না।

বিবৃতিতে ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য সরকারের নীতিনির্ধারক মহল এবং বাংলা একাডেমির প্রতি আহ্বান জানানো হয়।

ঈদের পর মেলার পক্ষে ৩২১ জন প্যাভিলিয়ন ও প্রকাশনা প্রতিষ্ঠানের তালিকা

প্যাভিলিয়নগুলো নাম হলো— দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, আগামী প্রকাশনী, মাওলা ব্রাদার্স, কাকলী প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, কথাপ্রকাশ, স্টুডেন্ট ওয়েজ, আফসার ব্রাদার্স, সময় প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পুথিনিলয়, পাঠক সমাবেশ, বাংলাপ্রকাশ, শোভা প্রকাশ, আদর্শ, শব্দশৈলী, গতিধারা, জ্ঞানকোষ প্রকাশনী, নালন্দা, বাতিঘর, ভাষাচিত্র, মিজান পাবলিশার্স, অনিন্দ্য প্রকাশ, অক্ষর প্রকাশনী, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অন্যধারা, পার্ল পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন, কলি প্রকাশনী, আকাশ, অ্যাডর্ন পাবলিকেশন, প্রিয়মুখ প্রকাশনী।

এক থেকে চার স্টলের নামগুলো হলো—
সূচয়নী পাবলিশার্স, বিজ্ঞান একাডেমী, চারুলিপি প্রকাশন, দিব্যপ্রকাশ, দি স্কাই পাবলিকেশন্স, নওরোজ কিতাবিস্তান, প্রচলন, আলেয়া বুক ডিপো, গ্রন্থরাজ্য, অঙ্কুর প্রকাশনী, এশিয়া পাবলিকেশন্স, সহজ প্রকাশ, শাপলা প্রকাশ, স্বরবৃত্ত প্রকাশন, শিখা প্রকাশনী, নবরাগ প্রকাশনী, বঙ্গজ প্রকাশ, গদ্যপদ্য, জয়তী, চিত্রা প্রকাশনী, স্বপ্ন ৭১ প্রকাশন, কথক প্রকাশনী, শুভ বিডি, বাবুই প্রকাশনী, একাত্তর প্রকাশনী, আইডিয়া প্রকাশন, সাহস পাবলিকেশন্স, হুল্লোড়, লেখালেখি, আদর্শলিপি, জলপরি, কারুবাক, মহাকাল, জাতীয় সাহিত্য প্রকাশ, চিরদিন প্রকাশনী, মুক্তচিন্তা, উজান, চন্দ্রবিন্দু প্রকাশন, দ্বিমিক প্রকাশনী, আলোঘর প্রকাশন, প্রকৃতি, অগ্রদূত, সংবেদ, উৎস প্রকাশ, পানকৌড়ি প্রকাশন, কিশলয়, মেঘদূত প্রকাশন, অবনী প্রকাশন, জাগতিক প্রকাশন, ভিন্নচোখ প্রকাশনী, ঝিনুক প্রকাশনী, মনন প্রকাশ, রিদম প্রকাশনা সংস্থা, লাবনী, গাংচিল, ছোটদের জ্ঞানবিজ্ঞান প্রকাশনী, শিশুকিশোর প্রকাশন, সালাউদ্দিন বইঘর, বর্ষাদুপুর, বার্ড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন, হোসাইনিয়া লাইব্রেরি, মিনা বুক হাউস, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, নলেজ ভিউ, বিভাস, বর্ণায়ন, মাটিগন্ধা, নবযুগ প্রকাশনী, সম্প্রীতি প্রকাশ, আহমদ পাবলিশিং হাউস, নলেজ মিডিয়া পাবলিকেশন্স, রোদেলা প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, মৌলি প্রকাশন, র‌্যামন পাবলিশার্স, রেয়ার বুকস, ঢাকা টাউন লাইব্রেরি, প্রান্ত প্রকাশন, শব্দশিল্প, রূপসী বাংলা, অক্ষরবুনন, শিশুরাজ্য প্রকাশন, জোনাকী প্রকাশন, ন্যাশনাল পাবলিকেশন্স, নিউ নভেল পাবলিকেশন্স, নূর কাসেম পাবলিকেশন্স, কথামেলা প্রকাশন, মনিহার বুক ডিপো, হাওলাদার প্রকাশনী, ছায়া প্রকাশন, ইলামী পাবলিকেশন্স, শিশুর পড়া, সোনামনি, ত্রয়ী প্রকাশন, ঝিঙেফুল, ইমন প্রকাশনী, চিলড্রেন পাবলিকেশন্স, মুক্তদেশ প্রকাশন, কাব্যগ্রন্থ প্রকাশন, এএইচ ডেভলপমেন্ট, মেঘ, রেঁনেসা, হরিৎপত্র প্রকাশন, সপ্তর্ষি, অর্পিতা প্রকাশনী, ব্রাদার্স পাবলিকেশন্স, শিশুবেলা, শিরীন পাবলিকেশন্স, বইপড়া, দর্পণ, শাহরিযয়ার পাবলিকেশন্স, সমতট, একুশে বাংলা প্রকাশন, রয়েল পাবলিকেশন, প্রতিভা প্রকাশ, সপ্তডিঙা, সদর প্রকাশনী, রূপ প্রকাশ, জনপ্রিয় প্রকাশনী, সিঁড়ি প্রকাশন, মেলা, শিলা প্রকাশনী, ডাক, শুভ্র প্রকাশ, ঘাসফড়িং, শাপলা দোয়েল, নব আলো পাবলিকেশন্স, তুষারধারা, কানামাছি, পরিবার পাবলিকেশন্স, সাহিত্য বিকাশ, দাঁড়িকমা প্রকাশন, চিলড্রেন বুক কালেকশন, বলাকা (চট্টগ্রাম), শব্দকথা (সিলেট), রাবোয় বুকস, ইচ্ছেস্বপ্ন প্রকাশনী, সাম্প্রতিক, চিলড্রেন স্টার বুকস, রুশদা, কাব্যগ্রন্থ প্রকাশন, প্রতীক প্রকাশনা সংস্থা, সাতভাই চম্পা, বইপত্র প্রকাশন, গ্রন্ধকুটির, শিশু গ্রন্থকুটির, আদিত্য প্রকাশ, টুম্পা প্রকাশনী, বিশ্বসাহিত্য ভবন, জলধি, ঝুমঝুমি প্রকাশন, চিলড্রেন বুক সেন্টার, বাবুই, প্রিয়বাংলা, বইপড়ি, পঙ্খিরাজ, শব্দশিল্প প্রকাশন (চট্টগ্রাম), আবির প্রকাশন, অর্জন প্রকাশন, বাঙালি, বলাকা প্রকাশন, জ্যোতিপ্রকাশ, গ্রন্থিক, শব্দসাগর, অন্বয় প্রকাশ, সুপ্ত পাবলিকেশন্স, বইউদ্যান, চৈতন্য, চন্দ্রদীপ, সাহিত্যদেশ, অমর প্রকাশনী, উত্তরণ, গ্রন্থপ্রকাশ, দ্বৈতা প্রকাশ, চমন প্রকাশ, দশমিক, সাহিত্য কুটির, দেশ পাবলিকেশন্স, তৃণলতা প্রকাশ, ময়ূরপঙ্খি, প্রিয় সাহিত্য প্রকাশন, প্রতিকথা প্রকাশন, প্রতিবিম্ব প্রকাশন, সৌম্য প্রকাশনী, মেরিট ফেয়ার প্রকাশন, ম্যাগনাম ওপাস, তক্ষশিলা, পড়ুয়া, জনান্তিক, লিপিঘর প্রকাশনী, লালন বিশ্বসংঘ, মা সেরা প্রকাশন, বাংলানামা, নাগরী, পাপড়ি, মাছরাঙা, বুনন, তৃতীয় চোখ প্রকাশন, টাঙ্গন, আদিগন্ত প্রকাশন, শিশুপ্রকাশ, পুথিপ্রকাশ, শুদ্ধপ্রকাশ, কালো, ছায়াবীথি, অস্তিত্ব, ছোটদের সময় প্রকাশনী, চন্দ্রাবতী একাডেমি, গোল্ডেন বুকস, বইপুস্তক প্রকাশন, খুশবু প্রকাশন, রূপকল্প, গ্রাফোসম্যান পাবলিকেশন্স, পাললিক সৌরভ, ছোটদের বই, স্বাধীন প্রকাশনী, সরলরেখা, অক্ষরবৃত্ত, ঝিলমিল প্রকাশন, অপেরা পাবলিকেশন্স, মুদ্রণশিল্প, গল্পকার, ইন্তামিন প্রকাশন, হলি পাবলিকেশন, চিলড্রেনস পাবলিকেশন, কিশোর ভুবন পাবলিশার্স, শৈলী প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষর সংস্কৃতি প্রকাশন, মনন প্রকাশন (চট্টগ্রাম), কথন প্রকাশন, পূর্বা প্রকাশন, বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ট্রাস্ট, প্রজ্ঞালোক প্রকাশন, পেন্সিল, মাইজভাণ্ডারী প্রকাশনী, দ্বীনদুনিয়া প্রকাশনী, শিশুমনন, কিউস পাবলিকেশন্স, সালফি পাবলিকেশন্স, আপন আলো, সাদার্ন ইউনিভার্সিটি প্রেস, আলোর ধারা বুকস, রানা প্রকাশনী, খড়িমাটি, বিদ্যানন্দ প্রকাশনী, শালিক প্রকাশন, কথাবিচিত্রা, চন্দ্রবিন্দু (চট্টগ্রাম), গুলই প্রকাশন, নন্দন প্রকাশন, শব্দাঙ্গন, চর্চাপ্রকাশ কেন্দ্র, সাহিত্য বিচিত্রা, বাক্যবিলাস প্রকাশন, লাল সবুজ প্রকাশন, লাবণ্য প্রকাশন, এ্যামেলিয়া প্রকাশন, দ্বিমত প্রকাশন, ধ্রুবতারা প্রকাশনী, জ্ঞানবিতান প্রকাশনী, স্বরেঅ, শাহজী প্রকাশনী, নন্দন বইঘর, কালান্তর, ইতিহাসের খসড়া, রাদিয়া প্রকাশন, ক্যারিয়ার পাবলিকেশন, উপকথা, নটিলাস পাবলিশেন্স, উচ্ছ্বাস প্রকাশনী।

আরও পড়ুন