১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

রোজা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে এই বছরের ১৭ ডিসেম্বর থেকে। মেলা চলবে পরের বছর ১৭ জানুয়ারি পর্যন্ত।

ভাষাশহীদ ও ভাষা আন্দোলন স্মরণে এই মেলায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হয়। অমর একুশে বইমেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

করোনা মহামারির প্রকোপ শুরু হলে ২০২১ অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে। পরের বছর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাসব্যাপী এ মেলা হয়েছিল।

তার আগে ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল। এ বছর ডিসেম্বরে বইমেলা হলে একই বছরে দুইবার মেলা অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন