জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণবার্ষিকীতে বইচারিতার ‘অঞ্জলি লহ মোর’ অনুষ্ঠান

‘ছোটবেলায় “প্রভাতী” কবিতার মাধ্যমেই বাবাকে (কবি) চেনা। তিনি ছিলেন আমার প্রিয় কবি। সেই প্রিয় কবির কবিতা ও ছড়া নিজ কণ্ঠে আবৃত্তি করতে পেরে সত্যিই আমি আনন্দিত ও গর্বিত। এ কাজের মাধ্যমে আমি যেন আবার বাবাকে (কবি) ফিরে পেলাম। আমার এ কাজ তখনই সার্থক হবে, যখন ভবিষ্যৎ প্রজন্ম গ্রহণ করবে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’ গতকাল শুক্রবার রাতে অনলাইনে আয়োজন করে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ, নজরুলসংগীতশিল্পী ও গবেষক কল্যাণী কাজী এমন বক্তব্য দেন।

তিনি অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা করেন এবং কবির লেখা ‘আমি যদি বাবা হতাম’ ছড়াটি আবৃত্তি করেন।

নজরুলের ওপর আলোচনা, গান ও আবৃত্তি। কাজী নজরুল ইসলামের গান, ছোটদের কবিতা ও ছড়া পরিবেশন করেন ক‌্যারিশমা রায় ও কৃতি বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। গ্রন্থনায় মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ।

বইচারিতার ‘অঞ্জলি লহ মোর’ অনুষ্ঠানটিতে সহযোগিতায় ছিল ছায়ানট (কলকাতা), মুক্ত আসর ও আমিই নজরুল।

আরও পড়ুন