প্রতিচ্ছবি

যেতে যেতে
পথে পথে
দেখি কত কী!
এর মাঝে কিছু মানুষ কিছু মেকি।
কিছু সত্য, কিছু মিথ্যা করে বপন,
কিছু মানুষ হয় অমানুষ—এভাবেই যাপন।
ভেবে ভেবে
চিন্তাতে উঠে আসে,
কারো কারো রক্তে
কিছু অনিয়ম, কিছু দুর্নীতি গেছে মিশে।
বললে উচিত, বলা অনুচিত—আসে বিপদ,
তাই থাকা চুপ, দেখা নানা রূপ, যায় না রোধ।
যেতে যেতে
পথে পথে
দেখি কত কী!
কিছু সাদা, কিছু কালোর মাখামাখি।
— গাজী নিজামুল ইসলাম
মৌলভীবাজার সদর,সিলেট, বাংলাদেশ।
