মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ভ্যাট পেশাজীবীদের নিয়ে আলোচনার অনুষ্ঠান

আজ ১৬ ডিসেম্বর, দুপুর ১২টায় রাজধানী কালশীর ভ্যাটবন্ধু কার্যালয়ে মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসুদুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিল গ্রুপের অন্যতম পরিচালক মাহফুজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যাট কর্মকর্তা ভ্যাট কনসালটেন্টগণ ও দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ।

আলোচনায় ওঠে আসে একজন দক্ষ ভ্যাট পেশাজীবী পারে সঠিক ভ্যাট ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায়ের উন্নয়ন ও সরকারের সঠিক ভ্যাট প্রাপ্তির নিশ্চয়তা। বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাট কনসালট্যান্ট গ্রুপ তৈরি হয় নাই বলে ব্যবসায়ী ও এনবিআরের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। যা ন্যায্য ভ্যাট আদায়ের মূল প্রতিবন্ধকতার বলে ধারণা করা হয়।

সে সমস্যা সমাধানের জন্য ‘দ্য রিয়েল কনসালটেশন’ ও ‘ভ্যাটবন্ধু নিউজ’ বিগত পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার আজকের এই আলোচনা অনুষ্ঠান।

মাহফুজুর রহমান বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হোক ভ্যাটের পরিধি বৃদ্ধি করে অধিক ভ্যাট আদায়ের ওয়ে আউট এনবিআরকে গাইড করা।

মাসুদুর রহমান বলেন, ব্যবস্যা ও অ্যাকাউন্টস সিস্টেম যদি ভ্যাট কমপ্লায়েন্স এরসঙ্গে অমিল থাকে তাহলে ভ্যাট হয়রানি মুক্ত বাবসা করা যাবে না। এনবিআরকে সহযোগিতা করা ছাড়া ভ্যাট আদায়ের পরিধি বাড়ানো সম্ভব হবে না।

ভ্যাট প্রফেশনালদের কাজের দক্ষতা, ব্যবসায়ীর ভ্যাট ব্যবস্থাপনা ও জাতীয় রাজস্ব বোর্ডের অডিট কার্যক্রম সহজ করার লক্ষ্যে ভ্যাট প্রোফেশনাল গাইড লাইন তৈরি ও উপস্থাপন করেন টিআরসি এর লিড কনসালট্যান্ট আলীমুজ্জামান।

আরও পড়ুন