‘আমিই নজরুল’ এর চারদিনের অনুষ্ঠান শুরু

দাদুর গল্প ও গান করে কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। সঞ্চালনায় শায়লা রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে আজ ২৫ মে, রোববার, সন্ধ্যায় নজরুলচর্চা কেন্দ্র ‘আমিই নজরুল’ এর চারদিন ব্যাপী অনলাইনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা, সংগীত পরিবেশিত হবে।

অনুষ্ঠানের প্রথম দিনে ছিলেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীর ‘দাদুর গল্প’ শিরোনামে আলোচনা ও গানের অনুষ্ঠান। দ্বিতীয় দিন নজরুল সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী উম্মে রুমা ট্রফি, শাহীন পারভীন, শায়লা রহমান ও ইশরাত জাহান। তৃতীয় থাকবে ‘নানা রঙে নজরুল’ শীর্ষক আলোচনা। আলোচনা করবেন কলকাতা ছায়ানটের সভাপতি, নজরুল গবেষক ও শিল্পী সোমঋতা মল্লিক। চতুর্থ দিন থাকবে নজরুল চর্চা ও প্রকাশনা বিষয়ক আলোচনা করেন নতুন গতির সম্পাদক ইমদাদুল হক নূর।

দাদুর নানা স্মৃতিচারণা করেন অনিন্দিতা কাজী। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলামের সঙ্গে রাখুন, তাঁর প্রতিটি কাজে, মননে ও চিন্তে। গান কবিতা ছাড়া তাঁকে ব্যক্তিগতভাবে চিনুন। তাঁর কাজের মধ্য দিয়ে, তাঁর সৃষ্টি মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করি। এটা যেন না হয়, কোনো একটা ব্যক্তিগত সময়ের জন্য বা বিশেষ কোনো দিনের জন্য আমরা তাঁকে মনে করি না।’

নজরুলচর্চা কেন্দ্র ‘আমিই নজরুল’ পরিচালক আবু সাঈদ বলেন, ‘বেশ কয়েক বছর ধরে নজরুল চর্চা ও নজরুলের নানা বিষয়ক তুলে ধরার জন্য আমিই নজরুল কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিতায় নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে চারদিনের এই অনুষ্ঠানমালা। নজরুল আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক। তাঁর সাম্যবাদী চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষাভাসি মানুষের কাছে নজরুলের বাণী ছড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য।’

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় আমিই নজরুল ফেসবুকইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন