আগামীকাল থেকে শুরু হচ্ছে ৮দিন ব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা

আগামীকাল, বুধবার শুরু হচ্ছে ৮দিন ব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা।  জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বিভাগীয় পর্যায়ে এটি তৃতীয় মেলা। ইতিমধ্যে শেষ হয়েছে ময়মনসিংহ ও খুলনা বিভাগীয় বইমেলা।

আগামীকাল ৪ ডিসেম্বর, বিকেল ৪টায় বরিশালের বেলস্‌ পার্কে ৮দিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন। চলবে ৪- ১১ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার সকাল ১১টায় মেলা শুরু হবে। মেলা চলাকালীন বই প্রদর্শন ছাড়া থাকবে বই পড়া উদ্ধুদ্ধ করার জন্য বইবিষয়ক কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বরিশাল বিভাগীয় বইমেলায় ৬৮টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বরিশাল বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন