পহেলা ফাল্গুনে কবি মাহফুজ রিপনের ‘অণুগল্পের ঘোড়া’ প্রকাশ

ছবি: রঞ্জন মল্লিক

গতকাল পহেলা ফাল্গুনে স্বপ্ন ‘৭১ প্রকাশনীর ৭৫৩ নম্বর স্টলে কবি ও গল্পকার মাহফুজ রিপনের গল্পগ্রন্থ ‘অণুগল্পের ঘোড়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার, কবি ফরিদুজ্জামান, কথাসাহিত্যিক দীলতাজ রহমান, কবি মামুন মোস্তফা, কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা, কবি রোকসানা রহমান, কবি ও ডাক্তার আতিয়ার রহমান, কবি সুমন্ত রায়, কবি তরুণ ইউসুফ, কবি ও কথাসাহিত্যিক সনোজ কুণ্ডু, কবি ও গল্পকার জোবায়ের মিলন, নবভাবনা সম্পাদক ইমরুল কায়েস, কবি রুহুল মাহবুব জয়, নাট্যজন শামীম আহমেদ এবং কবি ও গল্পকার মাহফুজ রিপন।

‘অণুগল্পের ঘোড়া’ বই নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা শেষে-উপস্থিত সকল কবি সাহিত্যিকগণ মিষ্টিমুখ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষ হয়।

গল্পের চরিত্রগুলো বাস্তবের এতটাই কাছাকাছি যে মনে হয়, এদের কোথাও না কোথাও দেখা হয়েছে। গল্পের ভেতরে লুকিয়ে থাকে আরও অনেক গল্পের সন্ধান। একজন গল্পকার শুধু চরিত্র সৃষ্টি করেন না, বরং জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলোকে কাগজের পাতায় বন্দি করেন, পাঠককে নিয়ে যান বাস্তবতার গভীরে কিংবা কল্পনার অতল গহ্বরে। 


মাহফুজ রিপন, ‘সেই গল্পকারদের একজন, যিনি অনুগল্পের ভেতরে লুকিয়ে থাকা আরও অনেক গল্পের সন্ধান দেন। জীবনের চেনা-অচেনা পরতগুলোর মধ্যে থেকেও গল্প তুলে আনতে সিদ্ধহস্ত। ’
যেকোনো সৃষ্টিশীল মানুষের মতোই তিনি নিশ্চিতভাবে জানেন, গল্পের তালিকা যত বড় হবে, ততই নতুন কোনো গল্পের জন্য জায়গা করে দিতে হবে। পাঠক নিমগ্ন হয়ে যান গল্পের গভীরে।


মাহফুজ রিপন কেবল গল্প লেখেন না, তিনি কবিতা ও লেখেন। তাঁর গল্পের ভাষা সাবলীল, চরিত্রগুলো বাস্তবের এতটাই কাছাকাছি যে মনে হয়, এদের কোথাও না কোথাও দেখা হয়েছে। তাঁর লেখায় হাস্যরসের সূক্ষ্ম মোচড় আছে, আছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর গভীর মানবিক অনুভূতি।
বইয়ের প্রচ্ছদ করেছেন রাজদীপ পুরী।  মাহফুজ রিপন যাপিত জীবনের অনুগল্পগুলোকে দুই মলাটে বন্দি করেছেন, সুনিপুণ হাতে। এখন শুধু পাঠকের অপেক্ষা— অণুগল্পের ঘোড়া পাঠের জন্য!

আরও পড়ুন