পৃথিবীর স্বর্গ স্যান ডিয়েগো শহর থেকে

স্যানডিয়াগো সমুদ্র এবং পাহাড়ের মাঝের অপূর্ব এক শহর। কিন্তু এসবের বৃষ্টি হয় অনেক কম। অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবার কথা কিন্তু এবছর হয়েছে রেকর্ডকালিন কম বৃষ্টি। বৃষ্টি কম হলেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বাড়ে। গাছে গাছে সবুজ এ শহরে অনেক লোক বসতির মাঝেই বন্য প্রানি যেমন হরিন, কায়োটি, শিয়াল অবাধে বাস করে। রাত একটু বেশি হলেই ওদের দেখা মেলে। অসম্ভব সুন্দর এ শহরে কিন্তু ফায়ার ইন্সুরেন্স কেনা ভীষন কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত বছরের পিরায় ১০/১২ টা কোম্পানিকে কল করে তারপর একটা ইন্সুরেন্স যোগাড় করেছি। এর মাঝে শুরু হয়েছে আগুন ঝড় (স্যানটা এ্যানা প্রাণনাশের ঝড়)
স্যানটা এ্যানা ইন ল্যান্ডে তৈরি হওয়া শুস্ক ঝড় যেটার তান্ডব শুরু হয়েছে মন্গলবার থেকে। এ বছর রেকর্ডকালিন কম বৃষ্টি হয়েছে। এই শুস্ক ৫০/৬০ মাইল থেকে ১০০ মাইল ঝড়ে লস এন্জেলেস কাউন্টিতে আগুন লেগেছে।আমার শহর থেকে লস এন্দেলেস শহর আড়াই ঘন্টার দূরত্ব।
প্যালিসেইড ফায়ার , ইটন ফায়ারে এখন পর্যন্ত ৫ জন মানুষ মারা গেছেন, ২৭০০০ একর জায়গায় প্রায় ২০০০স্হাপনা ভষ্ম হয়েছে। কিছু কিছু মানুষ ইভাকুয়েট করার মতো সময় পাননি ঝড়টা এত তুমুল বেগে এসেছে। সেলিব্রেটি সহ সাধারন মানুষের সারা জীবনের স্বপ্ন নিমিষে ধুলায় মিশে গেছে।
জীবন আসলেই পদ্ম পাতার পানি। অনেকের স্বপ্ন ছিল তিল তিল করে যে বাসা গড়ে তুলেছেন, বুড়ো হবেন সে বাসাতেই। নাতি নাতনির পদচারনায় মুখর থাকবে সবকিছু। স্বপ্নগুলো চোখের সামনে ছাই হয়েছে। বিখ্যাত গেটে মিউজিয়ামে আগুন।
লস এন্জেলেস বাসি মানুষ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। যতবারই স্যান ডিয়াগো গ্যাস এবং ইলেকট্রিসিটি থেকে ওয়ার্নিং টেক্সট পাচ্ছি, যে কোন সময়ে বিদু্যৎ বন্ধ হয়ে যেতে পারে অনির্দিষ্ট কালের জন্য্য, একটা হার্টবিট মিস করছি। আগামী সাতদিন স্যানটা এ্যানা তান্ডব চালাবে। ফায়ার ফাইটার, ফাস্ট রেসপন্সডার সহ কাছের দূরের সবাই ভাল থাকুন, সুস্হ থাকুন। আমাদের জন্যও দোয়া করবেন।
